শুরু হয়েছে জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে শুরু হয়েছে জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে শুরু হয়েছে জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি শিল্পী ইব্রাহীম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. নাজমা খান মজলিশ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির এবং চিত্রশিল্পী একেএম রফিকুন্নবী।
প্রদর্শনীতে ৩৬ জুলাই বিপ্লবের প্রেরণা ও উজ্জীবনের অনুষঙ্গ হিসেবে ক্যালিগ্রাফি ও গ্রাফিতির শিল্পকর্ম তুলে ধরা হয়েছে। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
বিজ্ঞাপন
এএস