Logo

বিশ্ববাজারে ইতিহাস গড়েছে সোনার দাম

profile picture
জনবাণী ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৫, ২২:১৮
বিশ্ববাজারে ইতিহাস গড়েছে সোনার দাম
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড উত্থান, গড়েছে নতুন ইতিহাস। প্রথমবারের মতো আউন্সপ্রতি স্বর্ণের মূল্য ৩ হাজার ৫০৫ ডলার অতিক্রম করেছে।

বিজ্ঞাপন

বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড উত্থান, গড়েছে নতুন ইতিহাস। প্রথমবারের মতো আউন্সপ্রতি স্বর্ণের মূল্য ৩ হাজার ৫০৫ ডলার অতিক্রম করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্পট মার্কেটে সোনার দাম ০.৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৪৯৩ দশমিক ৯৯ ডলার, যা দিনের শুরুতে পৌঁছেছিল সর্বকালের সর্বোচ্চ ৩ হাজার ৫০৮ দশমিক ৫০ ডলারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ১.৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৫৬৪ দশমিক ৪০ ডলারে। বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দুর্বলতা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা স্বর্ণের দামে বড় ভূমিকা রাখছে।

ক্যাপিটাল ডটকমের বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, দুর্বল অর্থনৈতিক অবস্থা, সুদের হার কমানোর প্রত্যাশা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডের স্বাধীনতা নিয়ে সমালোচনার প্রভাবেই ডলারের প্রতি আস্থা কমেছে, ফলে স্বর্ণের দিকে ঝুঁকছে বিনিয়োগকারীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মার্কিন অর্থনৈতিক সূচক বলছে, ব্যক্তিগত খরচের মূল্যসূচক মাসে ০.২ শতাংশ এবং বছরে ২.৬ শতাংশ বেড়েছে, যা প্রত্যাশার সঙ্গে মিলে গেছে। এ প্রেক্ষাপটে ফেডারেল রিজার্ভ সুদ কমাতে পারে বলে ৮৭ শতাংশ সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা।

বিশেষজ্ঞদের মতে, কম সুদের পরিবেশে স্বর্ণ সবসময়ই নিরাপদ বিনিয়োগ হিসেবে ভালো ফলাফল দেখায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, প্লাটিনামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৬ দশমিক ৯৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১ হাজার ১১৮ দশমিক ১২ ডলার।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD