Logo

মার্চেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মার্চ, ২০২৬, ১১:৩৭
মার্চেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ফেব্রুয়ারির নির্ধারিত দরই বহাল থাকছে চলতি মাসেও। সে অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় বিক্রি হবে।

বিজ্ঞাপন

রোববার (১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) ভিত্তিতে মার্চ মাসে ভোক্তা পর্যায়ে এসব জ্বালানির মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD