Logo

মালয়েশিয়া থেকে চট্টগ্রামে এলো আরও ৬৮ হাজার টন ডিজেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল, ২০২৬, ১৮:৪৬
মালয়েশিয়া থেকে চট্টগ্রামে এলো আরও ৬৮ হাজার টন ডিজেল
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে দুটি ট্যাংকার জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। জাহাজ দুটি হলো ‘এমটি লুসিয়া সোলিস’ এবং ‘এমটি টর্ম দামিনি’।

বিজ্ঞাপন

জাহাজ দুটি ইতোমধ্যে কুতুবদিয়া চ্যানেল অতিক্রম করে চট্টগ্রাম বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতেই এগুলো বন্দরের আলফা অ্যাংকরে পৌঁছানোর কথা রয়েছে।

‘এমটি লুসিয়া সোলিস’ জাহাজে ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল রয়েছে। এটি থেকে রাতেই প্রায় ৬ হাজার টন ডিজেল লাইটার জাহাজের মাধ্যমে পতেঙ্গার প্রধান ডিপোতে নেওয়া হবে। পরে জোয়ারের সময় বুধবার জাহাজটিকে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বার্থিং দেওয়া হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে রয়েছে ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল। এ জাহাজ থেকে প্রায় ৭ হাজার টন লাইটারিং করার পর এটিকেও ডলফিন জেটিতে নেওয়া হবে।

বিপিসির একাধিক কর্মকর্তার বরাতে জানা গেছে, নিয়মিত সরবরাহকারী ইউনিপেক (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড এবং পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি)-জাপিন ইন্দোনেশিয়া এই ডিজেল সরবরাহ করেছে।

জাহাজ দুটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা অংশীদার মো. নজরুল ইসলাম জানান, রাত ১১টার মধ্যে জাহাজ দুটি আলফা অ্যাংকরে পৌঁছাবে। এরপর আংশিক লাইটারিং শেষে বন্দরের জেটিতে নেওয়া হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, ডেনমার্কের পতাকাবাহী ‘এমটি টর্ম দামিনি’ মালয়েশিয়ার জোহর বন্দর এবং ইন্দোনেশিয়ার পতাকাবাহী ‘এমটি লুসিয়া সোলিস’ মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে ৯ এপ্রিল বাংলাদেশে উদ্দেশে যাত্রা করে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD