ছেঁড়া-ফাটা ও ময়লা নোট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর হুঁশিয়ারি

দেশজুড়ে এখনো ব্যাপকভাবে ছেঁড়া, ফাটা, ত্রুটিপূর্ণ এবং ময়লাযুক্ত কাগুজে মুদ্রার প্রচলন থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব অচল বা আংশিক ক্ষতিগ্রস্ত নোট দ্রুত পরিবর্তন করে গ্রাহকদের নতুন কিংবা পুনঃপ্রচলনযোগ্য নোটের সমমূল্য প্রদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১২ এপ্রিল) জারি করা এক সার্কুলারে এই নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, কোনো ব্যাংক এ বিষয়ে অনীহা বা গাফিলতি প্রদর্শন করলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপের মাধ্যমে বাজারে পরিচ্ছন্ন ও ব্যবহারযোগ্য মুদ্রার প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।








