Logo

এপ্রিলের ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ১৮.৪ শতাংশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৯:৫৮
এপ্রিলের ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ১৮.৪ শতাংশ
ছবি: সংগৃহীত

চলতি এপ্রিল মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ২১৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ২৯ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২৭ হাজার ৪২৭ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২২ হাজার ৮১৪ মিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা মনে করছেন, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বগতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD