Logo

বিশ্ববাজারে বাড়ল সোনার দাম, তিন মাসের সর্বোচ্চ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬, ১২:৪৫
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম, তিন মাসের সর্বোচ্চ
ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের দুর্বল অবস্থানের মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবারও দ্রুত বাড়ছে। সোমবার (২৪ আগস্ট) লেনদেনের শুরুতেই মূল্যবান ধাতুটির দাম গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য এবং ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদহার নীতি নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহও বেড়েছে।

বিজ্ঞাপন

এদিন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট সোনার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে উঠেছে। এর আগে গত ১৫ মে’র পর সোনার দাম এতটা উচ্চ পর্যায়ে দেখা যায়নি। এর আগে শেষ হওয়া সপ্তাহেও ধাতুটির দর ৫ শতাংশের বেশি বেড়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষকদের মতে, ডলারের মূল্য কমে যাওয়ায় অন্যান্য মুদ্রায় লেনদেন করা বিনিয়োগকারীদের কাছে ডলারে নির্ধারিত সোনা তুলনামূলক সস্তা হয়ে যায়। এর ফলে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বাড়ছে এবং দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ তৈরি হচ্ছে।

অস্ট্রেলিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সপ্তাহের শুরুতেই সোনার বাজার শক্তিশালী গতি দেখাচ্ছে। বিনিয়োগকারীরা বর্তমানে ডলারের বিনিময় হার, বন্ডের সুদের হার এবং বৈশ্বিক অর্থনৈতিক নীতির পরিবর্তনের সম্ভাবনার দিকে বিশেষ নজর রাখছেন।

ওয়াটারারের মতে, যুক্তরাষ্ট্রের জুলাই মাসের ব্যক্তিগত ভোগ ব্যয় মূল্য সূচক বা পিসিইর সর্বশেষ তথ্য এবং জ্যাকসন হোল সিম্পোজিয়ামে ফেডপ্রধানের বক্তব্য থেকে ভবিষ্যৎ সুদহার নীতির বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যেতে পারে। ফেড সুদহার কমানোর আভাস দিলে সোনার দাম আরও ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অর্থনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি ভূরাজনৈতিক পরিস্থিতিও সোনার বাজারকে প্রভাবিত করছে। যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে—এমন খবরে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা আরও বেড়েছে। সাধারণত এমন পরিস্থিতিতে তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি আগ্রহ বাড়তে দেখা যায়।

বিজ্ঞাপন

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট রুপার দাম ৬৮ দশমিক ৯৮ ডলারে অপরিবর্তিত ছিল। প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৮ দশমিক ৮৮ ডলারে উঠেছে। তবে প্যালাডিয়ামের দামে কোনো পরিবর্তন হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD