ফার্নেস অয়েলের দাম লিটারে বেড়েছে প্রায় ২৫ টাকা

ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটার ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ টাকা ৬৯ পয়সা, অর্থাৎ লিটারপ্রতি বেড়েছে ২৪ টাকা ৫৯ পয়সা। নতুন এই মূল্য রোববার মধ্যরাত থেকে কার্যকর হবে।
বিজ্ঞাপন
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। সংস্থাটি বলছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং আমদানিকৃত অপরিশোধিত জ্বালানির মূল্যের ভিত্তিতে এই সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্রকাশিত ফার্নেস অয়েলের গড় আন্তর্জাতিক মূল্য এবং ফেব্রুয়ারি মাসে আমদানি করা ক্রুড অয়েলের এফওবি দামের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ফার্নেস অয়েল মূলত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্র এবং বিভিন্ন শিল্পকারখানায় এর ব্যবহার রয়েছে।








