Logo

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৬:৪৭
ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে আপাতত ভোজ্যতেলের দাম না বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও চলমান সংঘাতের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এ অবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা সরকারে প্রধান অগ্রাধিকার।

তিনি আরও জানান, বাজারে কোনো ধরনের অস্থিরতা যাতে তৈরি না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD