Logo

জ্বালানি নিয়ে চট্টগ্রামে এলো ২ জাহাজ, আসছে আরও ৪

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৬:২১
জ্বালানি নিয়ে চট্টগ্রামে এলো ২ জাহাজ, আসছে আরও ৪
ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি চাহিদা মেটাতে এলপিজি নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে এলপিজি ও এলএনজি বহনকারী আরও অন্তত চারটি জাহাজ আসার কথা রয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, শনিবার রাতে মালয়েশিয়া থেকে এলপিজিবাহী ‘ডিএল লিলি’ এবং ভারত থেকে ‘গ্যাস ক্যারেজ’ নামে দুটি জাহাজ বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। বর্তমানে জাহাজ দুটি চার্লি ও ব্রাভো পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া, রোববার যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে ‘কংটং’ নামের একটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। পরদিন মালয়েশিয়া থেকে এলপিজিবাহী ‘পল’ নামের আরেকটি জাহাজ আসবে।

বিজ্ঞাপন

বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, আগামী ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে ‘মারান গ্যাস হাইড্রা’ এবং ১৮ এপ্রিল ‘লবিটো’ নামের আরও একটি এলএনজিবাহী জাহাজ দেশে পৌঁছাবে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব মোকাবিলায় সরকার জ্বালানি আমদানি জোরদার করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD