Logo

স্বর্ণের দামে আবারও পতন, নতুন দরে বিক্রি চলছে সারা দেশে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল, ২০২৬, ১১:৪৯
স্বর্ণের দামে আবারও পতন, নতুন দরে বিক্রি চলছে সারা দেশে
ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে আবারও দামের পতন ঘটেছে। সর্বশেষ নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে কম দামে বিক্রি হচ্ছে এই মূল্যবান ধাতু, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করে। সেই নির্ধারিত মূল্যই মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত কার্যকর রয়েছে এবং এই দরে লেনদেন চলছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা পর্যন্ত কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়।

বিজ্ঞাপন

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকায়। ১৮ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায়।

এর আগে, বুধবার (৮ এপ্রিল) স্বর্ণের দাম ছিল তুলনামূলক বেশি। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫২ হাজার ৫০৯ টাকা। ২১ ক্যারেটের ক্ষেত্রে তা ছিল ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেটের ক্ষেত্রে ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

বিজ্ঞাপন

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দামই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বহাল থাকবে। তবে স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সরকারের কোষাগারে জমা দেবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় চাহিদা-যোগানের প্রভাবেই স্বর্ণের দামে এ পরিবর্তন এসেছে। ভবিষ্যতেও বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে দামের আরও সমন্বয় হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD