Logo

এপ্রিলের ১২ দিনেই রেমিট্যান্সে উল্লম্ফন, ছাড়াল ১৪৩ কোটি ডলার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১৮:৩৮
এপ্রিলের ১২ দিনেই রেমিট্যান্সে উল্লম্ফন, ছাড়াল ১৪৩ কোটি ডলার
ছবি: সংগৃহীত

চলতি এপ্রিল মাসের শুরুতেই প্রবাসী আয়ের প্রবাহে শক্তিশালী উত্থান লক্ষ্য করা গেছে। মাসের প্রথম ১২ দিনেই দেশে এসেছে ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৫৯৪ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২২.৩০ টাকা ধরে)। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে প্রবেশ করেছে প্রায় ১১ কোটি ৯৮ লাখ ডলার।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, গত বছরের একই সময়ে যেখানে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ২০ লাখ ডলার, সেখানে এবার তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। অর্থাৎ বছর ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে দৃশ্যমান প্রবৃদ্ধি হয়েছে।

বিজ্ঞাপন

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৬৪ কোটি ৫০ লাখ ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ দশমিক ১০ শতাংশ বেশি। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড গড়েছে। ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার দেশে আসে।

এরও আগে ডিসেম্বর মাসে রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বর মাসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার প্রবাসীরা দেশে পাঠান। এছাড়া আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বিজ্ঞাপন

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার) দেশে পাঠিয়েছেন, যা কোনো এক অর্থবছরে বাংলাদেশের সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

সামগ্রিকভাবে ধারাবাহিক এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে এবং বৈদেশিক মুদ্রার যোগানে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD