Logo

দেশের বাজারে ফের কমল সোনার দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুন, ২০২৬, ১১:৩৫
দেশের বাজারে ফের কমল সোনার দাম
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার পর দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি নেমে এসেছে ২ লাখ ৩৪ হাজার টাকায়।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (১ জুন) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। নতুন মূল্য কার্যকর হওয়ায় ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে।

মঙ্গলবার (২ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD