তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকা: বাংলাদেশ ব্যাংক

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। চলতি বছরের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়।
বর্তমানে দেশের ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা। এর মধ্যে ৩২ দশমিক ২৬ শতাংশই খেলাপি ঋণ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। এ খাতে মোট খেলাপি ঋণ রয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭৮৪ কোটি টাকা, যা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৪৫ দশমিক ৮৫ শতাংশ।
বিজ্ঞাপন
অন্যদিকে, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের হারও ৩০ শতাংশের বেশি। এসব ব্যাংকে খেলাপি ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ১৬ হাজার ৪৮১ কোটি টাকা।








