Logo

দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজির সর্বোচ্চ দাম এখন বাংলাদেশে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৬, ১২:২৯
দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজির সর্বোচ্চ দাম এখন বাংলাদেশে
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এখন সবচেয়ে বেশি বাংলাদেশে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় দেশে এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহকদের বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। সর্বশেষ ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) নভেম্বর মাসের জন্য নতুন এই মূল্য ঘোষণা করা হয়। নভেম্বর ২০২৬-এর মূল্যতথ্য ও বিনিময় হার বিবেচনায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের এলপিজির দামের তুলনামূলক চিত্রে বাংলাদেশের অবস্থান শীর্ষে উঠে এসেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিইআরসির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহকদের খরচ করতে হচ্ছে ২ হাজার ৬০ টাকা। অন্যদিকে, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৬০ টাকা।

প্রতিবেশী দেশগুলোর চিত্র তুলনা করলে বাংলাদেশের সঙ্গে দামের বড় ব্যবধান দেখা যায়। পাকিস্তানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৮৮ টাকা। শ্রীলঙ্কা ও নেপালে একই পরিমাণ গ্যাস কিনতে ব্যয় হচ্ছে আনুমানিক ১ হাজার ৩৯২ টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে, ভারতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৮৮ টাকা। তবে দেশটির বিভিন্ন অঞ্চলে পরিবহন ও অন্যান্য খরচের কারণে সিলিন্ডারের দামে কিছুটা তারতম্য রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর এসব মূল্য তুলনা করলে স্পষ্ট হয়, ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে বাংলাদেশের গ্রাহকদের সবচেয়ে বেশি অর্থ গুনতে হচ্ছে। বিশেষ করে ভারত, নেপাল ও শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশের দাম উল্লেখযোগ্যভাবে বেশি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এলপিজির মূল্য নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৌদি আরামকোর ঘোষিত কন্ট্রাক্ট প্রাইস (সিপি), ডলারের বিনিময় হার এবং আমদানি ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যয়ের পরিবর্তন বিবেচনায় নিয়ে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

বিজ্ঞাপন

ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ও ডলারের বিনিময় হারের ওঠানামার প্রভাব সরাসরি পড়ছে দেশের এলপিজি বাজারে। এর চাপ সামলাতে হচ্ছে সাধারণ ভোক্তাদের, যাদের দৈনন্দিন রান্নার অন্যতম প্রধান জ্বালানি এই গ্যাস।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD