Logo

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ২১:১৮
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু
ছবি: সংগৃহীত

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় অর্থায়নের আবেদন গ্রহণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের বাকি ৫৬ জেলার তরুণ উদ্যোক্তারা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। রোববার (১ নভেম্বর) শুরু হওয়া আবেদনপ্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন

কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে বরাদ্দ থাকবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে দেওয়া হবে। অনুদানের অর্থ আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।

আগ্রহী তরুণেরা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে কর্মসূচির প্রথম পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে আবেদন নেওয়া হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ওই কার্যক্রমে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে।

বিজ্ঞাপন

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে নেত্রকোণা থেকে। জেলাটিতে আবেদন জমা পড়ে ৫ হাজার ৩৫১টি। এ ছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা হয়।

বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির পূর্ণ নাম ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’। উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, প্রকৃত উদ্যোক্তা নির্বাচন এবং অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই এর লক্ষ্য।

অর্থায়নের জন্য উদ্যোক্তা নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আগে জানিয়েছিলেন, আগ্রহীরা যেকোনো বাণিজ্যিক ব্যাংকে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাইয়ের জন্য ব্যাংকার ও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে উদ্যোক্তা নির্বাচন করে অর্থায়ন দেওয়া হবে।

বিজ্ঞাপন

কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে জারি করা হয়। বিস্তারিত নীতিমালা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www\.bb.org.bd এবং এসএমই পোর্টাল www\.bb.org.bd/smespd_portal-এ পাওয়া যাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD