Logo

এলপি গ্যাসের দাম কমেছে, সন্ধ্যা থেকে কার্যকর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুন, ২০২৬, ১৬:৪৬
এলপি গ্যাসের দাম কমেছে, সন্ধ্যা থেকে কার্যকর
ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির একটি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নিয়ন্ত্রক সংস্থাটি।

বিজ্ঞাপন

একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন নির্ধারিত দরে প্রতি লিটার অটোগ্যাস বিক্রি হবে ৮৬ টাকা ৯৩ পয়সায়, যা আগে ছিল ৮৯ টাকা ৫০ পয়সা।

এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজির এলপি গ্যাসের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল আরও ৩৮৭ টাকা বৃদ্ধি করা হয়। ফলে ওই দুই দফায় ১২ কেজির সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বেড়েছিল।

বিজ্ঞাপন

সর্বশেষ ঘোষণার ফলে ভোক্তারা ১২ কেজির সিলিন্ডারে ৫৫ টাকা কম দামে গ্যাস কিনতে পারবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD