নতুন রপ্তানি নীতিতে বড় সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স

দেশের রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করা, আন্তর্জাতিক বাণিজ্যকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা এবং বৈদেশিক মুদ্রা দেশে আনার প্রক্রিয়া সহজ করতে নতুন নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে প্রথমবারের মতো ফ্রিল্যান্সার, সফটওয়্যার সেবাদাতা এবং ই-কমার্স খাতের জন্য পৃথক নির্দেশনা যুক্ত করা হয়েছে, যা সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তা ও পেশাজীবীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) জারি করা এক সার্কুলারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি ও বৈদেশিক লেনদেন-সংক্রান্ত হালনাগাদ নীতিমালা প্রকাশ করে। নতুন এই নির্দেশনা ২৯ জুলাই ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালায় আন্তর্জাতিক বাণিজ্যকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার ওপর জোর দেওয়া হয়েছে। মোট ১৬টি অধ্যায়ে বিন্যস্ত এই নীতিমালায় কাগজভিত্তিক কার্যক্রম কমিয়ে ডিজিটাল প্রক্রিয়ার ব্যবহার বাড়ানো, দ্রুত সেবা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের জন্য লেনদেন সহজ করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
বিশেষভাবে ফ্রিল্যান্সার ও অনলাইনভিত্তিক সেবা প্রদানকারীদের জন্য আলাদা নির্দেশনা সংযোজনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে বিদেশি ক্লায়েন্টদের কাছ থেকে অর্জিত অর্থ দ্রুত, সহজ ও স্বচ্ছ উপায়ে দেশে আনার সুযোগ আরও বিস্তৃত হবে। সফটওয়্যার রপ্তানি এবং ডিজিটাল সেবাভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এ সুবিধার আওতায় আসবেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া রপ্তানিকারকদের জন্য অর্থায়ন সহজ করতে নতুন ধরনের ট্রেড ফাইন্যান্স সুবিধা যুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিদ্যমান প্রয়োজনীয় আর্থিক সহায়তাগুলোও বহাল রাখা হয়েছে, যাতে রপ্তানিমুখী শিল্প ও ব্যবসা আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জনের প্রক্রিয়া সহজ করা এবং ডিজিটাল অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করা। সংশ্লিষ্ট মহলের মতে, নতুন নীতিমালা কার্যকরভাবে বাস্তবায়িত হলে ফ্রিল্যান্সিং, সফটওয়্যার রপ্তানি, ই-কমার্স এবং অন্যান্য ডিজিটাল সেবাখাত উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে এবং দেশের বৈদেশিক আয় বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।







