Logo

দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত?

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১০
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত?
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১০৮ টাকা পর্যন্ত কমেছে।

বিজ্ঞাপন

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা দরে।

বিজ্ঞাপন

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দামও কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম কমানো হলেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের দামেই রুপা বিক্রি হবে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা।

বিজ্ঞাপন

এদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারিত রয়েছে। অর্থাৎ নতুন সিদ্ধান্তে সোনার বিভিন্ন মানের দাম কমলেও রুপার ক্ষেত্রে আগের মূল্যই বহাল রাখা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD