Logo

হামে ১৫ জনের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ এপ্রিল, ২০২৬, ১৫:৫০
হামে ১৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহায়তায় ল্যাবরেটরিতে পরীক্ষা করা ৩৩টি নমুনার মধ্যে ১৫টি মৃত্যুর সঙ্গে হামের সংক্রমণের সরাসরি সম্পর্ক পাওয়া গেছে। রাজশাহী অঞ্চলে এসব মৃত্যুর ঘটনা বেশি হওয়ায় সেখানে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যেসব শিশু এখনও টিকার আওতায় আসেনি বা নির্ধারিত ডোজ সম্পন্ন করেনি, তাদের মধ্যে সংক্রমণ ও জটিলতার ঝুঁকি বেশি। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও গুরুতর দেখা যাচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD