Logo

দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট, ২০২৬, ১৬:৩৫
দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৯ জনে। একই সময়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৮ জনে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন ঢাকা, একজন সিলেট এবং অন্যজন খুলনা জেলার বাসিন্দা।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৪০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ৬৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। বাকি ৮৭৬ জন শিশু হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে ২১ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে। এর মধ্যে পরীক্ষাগারে ১৮ হাজার ২০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD