Logo

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট, ২০২৬, ১৭:৪৭
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের উপসর্গ ও পরীক্ষাগারে নিশ্চিত হওয়া রোগী—দুই হিসাব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৯১৮ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮১৯ জন। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীর মধ্যে মৃতের সংখ্যা ৯৯। এই দুই মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত রোগটির উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ লাখ ২৬ হাজার ২৮৯ জন রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে সফল চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৮৮০ জন। হামের প্রাদুর্ভাবের মধ্যে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তথ্য প্রকাশ করা হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD