সেপ্টেম্বরের শেষেই ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত। যথাসময়ে সতর্কতামূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলেও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের টানেলে এক ব্রিফিংয়ে তিনি এ সতর্কবার্তা দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। তবে তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তাই অক্টোবর আসার আগেই সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল থেকে জনগণকে সম্পৃক্ত করে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সচেতনতামূলক প্রচার চালানো হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ড. এ এম এ মুহিত বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ সব ধরনের প্রতিষ্ঠান ও স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে রাজধানী ঢাকাকে মশার প্রজননস্থলমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধের দায়িত্ব শুধু সরকারের একার নয়। জনগণকে সম্পৃক্ত করেই মাঠপর্যায়ে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।








