ছয় মাসে হাম ও উপসর্গে ১২০৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ জনে। এ ছাড়া গত এক দিনে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ৯৯৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে।
বিজ্ঞাপন
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জনের হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ২৪৮ জনের হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৪৪৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।







