হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, প্রাণহানি ১১০০ ছাড়াল

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০০ জনে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২১৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামে একজন করে মারা গেছেন। নতুন করে শনাক্ত হওয়া ৪২ জনের মধ্যে ঢাকার ৩৪ জন এবং চট্টগ্রামের আটজন রয়েছেন।
এ সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে আট বিভাগে। এর মধ্যে ঢাকায় ৪৯৯ জন, সিলেটে ১২৩, চট্টগ্রামে ২৫১, রাজশাহীতে ৩৩, ময়মনসিংহে ৬৩, বরিশালে ১২৬, খুলনায় ৯৭ এবং রংপুরে ২৫ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১০০ জন। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৯৯ জনের শরীরে। পাশাপাশি হামের উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জনের মধ্যে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মারা গেছেন।
অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাও ঢাকা বিভাগে সর্বোচ্চ। এ বিভাগে ৪৯৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেটে ১৯৩, চট্টগ্রামে ১০২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৫, বরিশালে ৬৫, খুলনায় ৫১ এবং রংপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।







