Logo

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১৫৭১

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:১৭
ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১৫৭১
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ৯ জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। এর মধ্যে আগস্ট মাসেই প্রাণ হারিয়েছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরের প্রথম সাত দিনে ৩৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে ডেঙ্গু রোগী মারা যান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৫ হাজার ৪৭৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪১৮ জন। এ পর্যন্ত মোট ৪২ হাজার ১২৭ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৭৩৮ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, খুলনায় ২৪২ জন, বরিশালে ১৪২ জন, রাজশাহীতে ১১৬ জন এবং ময়মনসিংহে ৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD