Logo

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪৫
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১১ জনের হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের। তাদের একজন চট্টগ্রাম জেলার এবং অন্যজন নোয়াখালীর। অপর শিশুটির মৃত্যু হয়েছে ঢাকায়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯১২ জনের।

এদিকে একই সময়ে সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হয়েছেন ১৯ হাজার ৯৬৭ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত প্রায় ছয় মাসে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD