হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৬ জন রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৩৬ জনের।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে হাম পরিস্থিতিতে নতুন রোগী শনাক্তের পাশাপাশি উপসর্গজনিত মৃত্যুও অব্যাহত রয়েছে।








