Logo

বাংলা উইকিপিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে ২ মন্ত্রীসহ রাষ্ট্রপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫২
বাংলা উইকিপিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে ২ মন্ত্রীসহ রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

আগস্ট মাসে বাংলা উইকিপিডিয়ায় পাঠকদের আগ্রহের শীর্ষে থাকা পাতাগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় ইতিহাস, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। সবচেয়ে বেশি দেখা পাতার শীর্ষে রয়েছে বিপ্লবী ক্ষুদিরাম বসুকে নিয়ে তৈরি নিবন্ধ।

বিজ্ঞাপন

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে ক্ষুদিরাম বসুর পাতাটি ৩০ হাজার ৩০৮ বার দেখা হয়েছে। এর মাধ্যমে এটি মাসের সবচেয়ে বেশি পঠিত বাংলা উইকিপিডিয়া পাতা হয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘স্বাধীনতা দিবস (ভারত)’। পাতাটি পাঠকেরা দেখেছেন ২৭ হাজার ৪০৮ বার। ২০ হাজার ৮৯৪ বার প্রদর্শন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘বাংলাদেশ’ বিষয়ক পাতাটি ১৫ হাজার ৯৫১ বার দেখা হয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।

বিজ্ঞাপন

শীর্ষ দশে যেসব বিষয়

আগস্টের জনপ্রিয়তার তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ‘রাখীবন্ধন’। পাতাটি ১৫ হাজার ৮২৬ বার দেখা হয়েছে। এরপর ১৫ হাজার ৬১৬ বার প্রদর্শন নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’।

১৫ হাজার ২২৬ বার দেখা হয়ে ‘মুহাম্মাদ’ রয়েছে সপ্তম স্থানে। অষ্টম অবস্থানে থাকা মিয়া খলিফার পাতাটি দেখা হয়েছে ১৪ হাজার ৪৯৭ বার।

বিজ্ঞাপন

রবীন্দ্রনাথ ঠাকুরের পাতাটি ১৪ হাজার ৯১ বার প্রদর্শনের মাধ্যমে নবম অবস্থানে রয়েছে। আর ১৩ হাজার ১৭০ বার প্রদর্শন নিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’ রয়েছে দশম স্থানে।

১১ থেকে ২০ নম্বরে যারা

শীর্ষ ২০-এর তালিকায় ১১তম অবস্থানে রয়েছেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তার পাতাটি ১৩ হাজার ১৭ বার দেখা হয়েছে।

বিজ্ঞাপন

‘বন্দে মাতরম্’ রয়েছে ১২তম স্থানে, যার প্রদর্শনসংখ্যা ১২ হাজার ৮০৬। এরপর কাজী নজরুল ইসলামের পাতা ১২ হাজার ৪২৯ বার দেখা হয়ে ১৩তম অবস্থানে রয়েছে।

‘ঈদে মিলাদুন্নবী’ ১২ হাজার ১১৬ বার প্রদর্শন নিয়ে ১৪তম এবং ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ ১১ হাজার ৯৮১ বার প্রদর্শন নিয়ে ১৫তম অবস্থানে রয়েছে।

১৬তম স্থানে থাকা সুভাষচন্দ্র বসুর পাতাটি দেখা হয়েছে ১১ হাজার ৭৬৭ বার। ‘ভারতের জাতীয় পতাকা’ ১১ হাজার ৪১১ বার এবং ‘বাংলা ভাষা’ ১১ হাজার ২৩৭ বার প্রদর্শিত হয়ে যথাক্রমে ১৭ ও ১৮তম অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

তালিকার ১৯তম স্থানে রয়েছে ‘চ’। এই পাতাটি ১০ হাজার ৭২৩ বার দেখা হয়েছে। আর ১০ হাজার ৭১৬ বার প্রদর্শন নিয়ে ২০তম অবস্থানে রয়েছেন শামীম কায়সার লিংকন।

আগস্টের এই তালিকা থেকে দেখা যায়, বাংলা উইকিপিডিয়ায় পাঠকদের আগ্রহ একদিকে যেমন ঐতিহাসিক ব্যক্তিত্ব ও জাতীয় বিষয়কে ঘিরে ছিল, অন্যদিকে রাজনীতি, ধর্ম, সংস্কৃতি ও সাম্প্রতিক ঘটনাও উল্লেখযোগ্য মনোযোগ পেয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD