Logo

ওয়ানপ্লাস ১৬ নিয়ে যা জানা গেল

profile picture
জনবাণী ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪৪
ওয়ানপ্লাস ১৬ নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত

চীনে ওয়ানপ্লাস ১৬-এর আগমনের আনুষ্ঠানিক ইঙ্গিত দিয়েছে ওয়ানপ্লাস। প্রতিষ্ঠানটি নতুন ফোনটির ডিসপ্লে ও অপারেটিং সিস্টেমের কিছু তথ্য প্রকাশ করেছে। পাশাপাশি চীনের 3C সার্টিফিকেশন সাইটে ফোনটির একটি মডেল তালিকাভুক্ত হয়েছে, যেখানে চার্জিং সক্ষমতার তথ্যও পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ওয়ানপ্লাসের প্রকাশিত টিজার অনুযায়ী, ওয়ানপ্লাস ১৬ চলবে অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক ColorOS 17 অপারেটিং সিস্টেমে। নতুন সফটওয়্যার সংস্করণ নিয়ে বাজারে আসা প্রথম ওয়ানপ্লাস ফোন হতে পারে এটি।

ডিসপ্লের ক্ষেত্রে ফোনটিতে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন থাকবে বলে নিশ্চিত করেছে কোম্পানিটি। ওয়ানপ্লাস এটিকে ‘গ্লোবাল ১৬৫ হার্টজ আল্ট্রা-হাই রিফ্রেশ রেট’ হিসেবে তুলে ধরেছে। তবে ফোনটির আনুষ্ঠানিক উন্মোচনের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। বিভিন্ন প্রতিবেদনে অক্টোবর মাসে চীনে ফোনটি উন্মোচনের সম্ভাবনার কথা বলা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে PYB110 মডেল নম্বরের একটি ওয়ানপ্লাস ফোন 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এটিকে ওয়ানপ্লাস ১৬-এর চীনা সংস্করণ বলে ধারণা করা হচ্ছে। তালিকায় ৫ ভোল্ট ডিসি ও ২ অ্যাম্পিয়ার আউটপুটের চার্জারের তথ্য রয়েছে, যা ১০০ ওয়াট চার্জিং সক্ষমতার সঙ্গে সম্পর্কিত। ফোনটিতে 5G সংযোগও থাকার ইঙ্গিত মিলেছে।

তুলনায়, আগের ওয়ানপ্লাস ১৫ মডেলে ১২০ ওয়াট ওয়্যারড এবং সর্বোচ্চ ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা ছিল। ফলে নতুন মডেলের চার্জিং সক্ষমতা নিয়ে ভিন্ন তথ্য সামনে এসেছে।

বিজ্ঞাপন

ব্যাটারির ক্ষেত্রেও বড় পরিবর্তনের গুঞ্জন রয়েছে। বিভিন্ন লিক অনুযায়ী, ওয়ানপ্লাস ১৬-এ ৯,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি থাকতে পারে। আগের ওয়ানপ্লাস ১৫-এ ছিল ৭,৩০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি। নতুন ফোনে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া Snapdragon 8 Elite Gen 6 Pro চিপসেট ব্যবহারের কথাও শোনা যাচ্ছে।

ডিসপ্লে নিয়ে সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্যে ৬.৭৮ ইঞ্চির কাস্টম BOE Oriental Screen 4.0 প্যানেলের কথা বলা হয়েছে। এতে X4 লুমিনেসেন্ট ম্যাটেরিয়াল ব্যবহারের দাবি রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ক্যামেরা বিভাগেও বড় আপগ্রেডের ইঙ্গিত মিলেছে। গুঞ্জন অনুযায়ী, পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়ার কথাও বলা হচ্ছে।

এ ছাড়া ফাঁস হওয়া তথ্যে ওয়ানপ্লাস ১৬-এর বেস র‍্যাম ও স্টোরেজ সংস্করণের দাম চীনে ৪,৯৯৯ ইউয়ান, অর্থাৎ প্রায় ৭৫ হাজার ভারতীয় রুপি সমপরিমাণ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে এসব স্পেসিফিকেশন ও দাম এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ওয়ানপ্লাস।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD