Logo

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়ালো

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫৫
ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়ালো
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভারতবিরোধী মনোভাব এবং বিভিন্ন ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও নয়াদিল্লি ঢাকার জন্য অর্থ সহায়তা ব্যাপকভাবে বাড়িয়েছে। রোববার(১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

বিজ্ঞাপন

ভারতের কেন্দ্রীয় বাজেট ২০২৬ অনুযায়ী, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য এবার ৬০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। অর্থাৎ, এবার বরাদ্দ প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় ও ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু ভারত-বিরোধী মনোভাব লক্ষ্য করা গেলেও নয়াদিল্লি তার ‘প্রতিবেশী প্রথম’ নীতি থেকে বিচ্যুত হয়নি। বরাদ্দ বৃদ্ধি মূলত বাংলাদেশের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে।

বিজ্ঞাপন

বাজেটে অন্যান্য প্রতিবেশী দেশগুলোর জন্য ভারতের বরাদ্দেও পরিবর্তন এসেছে। ভুটানের জন্য সর্বোচ্চ ২,২৮৮ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। আফগানিস্তানের জন্য বরাদ্দ বেড়ে ১৫০ কোটি রুপি হয়েছে। নেপাল, মালদ্বীপ ও মরিশাসের বরাদ্দ কিছুটা কমানো হয়েছে। ভূ-রাজনৈতিক কারণে ইরানের চাবাহার বন্দরের বরাদ্দ পুরোপুরি বন্ধ করা হয়েছে।

সার্বিকভাবে, নতুন অর্থবছরে ভারত বিদেশি রাষ্ট্রগুলোকে মোট ৮ হাজার ৭৯২ কোটি রুপি ঋণ ও অনুদান দেওয়ার পরিকল্পনা করেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD