Logo

ইসরায়েলে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৪৪
ইসরায়েলে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান
ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইরান আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। টানা কয়েক দফা হামলার পর শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে ইরানি বাহিনী নতুন মিসাইল লঞ্চ করেছে।

বিজ্ঞাপন

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরান সাম্প্রতিক সময়ে আরেক দফা মিসাইল ছুড়েছে এবং এসব প্রতিহত করার চেষ্টা চলছে।

শনিবার সকালেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। পাল্টা প্রতিরোধ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুতে রয়েছে সৌদি আরব, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD