ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে তুলোধুনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতির কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, বর্তমান প্রেসিডেন্টের নেওয়া ভুল পদক্ষেপগুলোর মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করা অন্যতম বড় সিদ্ধান্তগত ব্যর্থতা।
বিজ্ঞাপন
জনসভায় ওবামা বলেন, বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় ভুল হলো এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করা, যার জন্য কেউ কখনো দাবি জানায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে সংঘাত আরও তীব্র হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দিয়েছে। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম বাড়ার চাপ তৈরি হয়েছে, যা বিশ্ব অর্থনীতির জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
ডোনাল্ড ট্রাম্প ওবামার এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওবামাকে আক্রমণ করে তিনি বলেন, ওবামা একজন অত্যন্ত অযোগ্য প্রেসিডেন্ট ছিলেন। ২০১৫ সালের পারমাণবিক চুক্তির কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন যে, ওবামা প্রশাসন অতীতে ইরানকে কয়েক বিলিয়ন ডলার দিয়ে তুষ্ট করেছিল এবং এর মাধ্যমে তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ সুগম করে দিয়েছিল।








