Logo

সৌদির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথিরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৬, ১৮:৩৫
সৌদির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথিরা
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে হামলায় ব্যবহৃত সব ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এ ঘটনায় নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়টি জানান। তিনি বলেন, সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, লোহিত সাগরের প্রবেশপথে অবস্থিত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছের উপকূলীয় এলাকাগুলো হুথিদের নিয়ন্ত্রণ থেকে পুনর্দখলে অভিযান শুরু করেছে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট এই প্রণালি দিয়ে বিপুল পরিমাণ পণ্য বিশ্বের বিভিন্ন দেশে পরিবহন করা হয়। ফলে ওই এলাকায় সংঘাত বাড়লে আন্তর্জাতিক নৌ-বাণিজ্যেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে গত মাসে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। এর ফলে জাতিসংঘের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি ভেঙে যায়। ২০২২ সাল থেকে ওই যুদ্ধবিরতি মোটামুটি কার্যকর ছিল।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ও সামরিক অভিযান ইয়েমেনের সংঘাতকে আরও জটিল করে তুলেছে। একই সঙ্গে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিকেন্দ্রিক জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

সূত্র: আল-জাজিরা

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD