২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের তারিখ প্রকাশ

২০২৭ সালের পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতরসহ গুরুত্বপূর্ণ ইসলামি ধর্মীয় দিবসগুলোর সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান মাস। মাসব্যাপী রোজা পালনের পর ৯ মার্চ উদযাপিত হবে ঈদুল ফিতর।
বিজ্ঞাপন
সম্প্রতি কাজাখস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালের ৫ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর। মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই রাত রমজান মাসের শেষ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদতের সময় হিসেবে বিবেচিত।
এদিকে, আগামী বছরের ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী উদযাপিত হওয়ার কথা রয়েছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এর আগের দিন, ১৫ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ক্যালেন্ডারে হিজরি সনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের তারিখ উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী, ৪ থেকে ৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২ থেকে ২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৫ জুন পবিত্র আশুরা পালিত হওয়ার কথা রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবীর সম্ভাব্য তারিখ হিসেবে ১৪ থেকে ১৫ আগস্ট উল্লেখ করা হয়েছে। একই ক্যালেন্ডারে ২৪ থেকে ২৫ ডিসেম্বর দিবাগত রাতে শবে মেরাজের আরেকটি তারিখও দেওয়া হয়েছে।
তবে এসব তারিখ চূড়ান্ত নয়। কাজাখস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় দিবস ও উৎসবের তারিখ এক দিন আগে বা পরে হতে পারে।
বিজ্ঞাপন
এর আগে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতেও ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালে ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হয়েছিল। ওই বছরের ১৯ মার্চ রমজান শেষ হওয়ার পর ২০ মার্চ উদযাপিত হয়েছিল ঈদুল ফিতর।








