Logo

সৌদি আরবে পাকিস্তানি যুদ্ধবিমান মোতায়েন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল, ২০২৬, ১৯:০৪
সৌদি আরবে পাকিস্তানি যুদ্ধবিমান মোতায়েন
ছবি: সংগৃহীত

সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে পাকিস্তানের যুদ্ধবিমান ও সহায়ক উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এসব উড়োজাহাজ সেখানে অবস্থান করছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিজ্ঞাপন

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, কিং আবদুলআজিজ বিমানঘাঁটিতে পাকিস্তানি যুদ্ধবিমান মোতায়েনের মূল উদ্দেশ্য হলো দুই দেশের যৌথ সামরিক সমন্বয় আরও জোরদার করা। পাশাপাশি সশস্ত্র বাহিনীর কার্যক্ষমতা বৃদ্ধি করে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করাই এই পদক্ষেপের লক্ষ্য বলে জানানো হয়েছে।

তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

গত সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশের ওপর হামলা হলে তা উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

এরই মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটে এই যুদ্ধবিমান মোতায়েন নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির গুরুত্ব বাড়িয়ে তুলেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD