Logo

চীনের গানসুতে ভূমিধস, ৩৩ জন চাপা পড়ে উদ্ধার ২১ মরদেহ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ জুলাই, ২০২৬, ১৪:১৩
চীনের গানসুতে ভূমিধস, ৩৩ জন চাপা পড়ে উদ্ধার ২১ মরদেহ
ছবি: সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভয়াবহ ভূমিধসে ৩৩ জন মাটিচাপা পড়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান এখনও অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টা ৫৬ মিনিটে দ্যাংচ্যাং জেলার রেনসাং গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, পাহাড়ি এ এলাকায় ভূমিক্ষয় প্রতিরোধে প্রাদেশিক সরকারের বনায়ন প্রকল্পের কাজ চলছিল। দুর্ঘটনায় আক্রান্ত ৩৩ জনই ওই প্রকল্পের শ্রমিক ছিলেন এবং তাদের কেউই রেনসাং গ্রামের স্থায়ী বাসিন্দা নন।

ঘটনার পরপরই দুর্যোগ মোকাবিলা বিভাগের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, উদ্ধারকাজ এখনও চলছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ ও ঘূর্ণিঝড়ের কারণে ভূমিধসের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণেই গানসুতে এ ভূমিধসের সৃষ্টি হয়েছে। এর আগে দক্ষিণ ও মধ্য চীনের বিস্তীর্ণ এলাকায় টানা ঝড়-বৃষ্টির প্রভাব গানসুতেও পৌঁছায়।

গত কয়েক দিনের ঝড়-বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ঘরবাড়ি ধসের ঘটনায় দক্ষিণ ও মধ্য চীনের বিভিন্ন প্রদেশে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে।

এদিকে, উত্তরাঞ্চলের হুবেই প্রদেশে সোমবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে অন্তত ১৬ হাজার ৬০০ মানুষ দুর্ভোগে পড়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, সেখানে ৩৩০ জনের বেশি আহত হয়েছেন এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া আকস্মিক বন্যায় অন্তত ২০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং প্রায় ৪ হাজার ৮০০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সূত্র: রয়টার্স, সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD