একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের বুশেহর শহর

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহর ও আশপাশের এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাশিয়ার সহায়তায় নির্মিত ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাটি এই শহরেই অবস্থিত। বুধবার (৮ জুলাই) ভোরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুশেহর এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তাৎক্ষণিকভাবে এর কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ইরানের বিভিন্ন স্থানে নতুন দফায় ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর, সালমান বন্দর এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবেই সর্বশেষ বিমান হামলা চালানো হয়েছে।








