Logo

ইরান সমঝোতা চুক্তির শর্ত মেনে চলতে ব্যর্থ হয়েছে :আরব আমিরাত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ জুলাই, ২০২৬, ২০:১৫
ইরান সমঝোতা চুক্তির শর্ত মেনে চলতে ব্যর্থ হয়েছে :আরব আমিরাত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে ইরান ইসলামাবাদ সমঝোতা চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির দাবি, উত্তেজনা কমানোর প্রতিশ্রুতি দিলেও দীর্ঘমেয়াদে তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে তেহরান।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে ইরানের ৮০টি সামরিক স্থাপনায় মার্কিন হামলা এবং এর জবাবে কুয়েত ও বাহরাইনে ৮৫টি লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ বিষয়ে মন্তব্য করেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপদেষ্টা আনোয়ার গারগাশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, হরমুজ প্রণালিতে কাতার ও সৌদি আরবের বাণিজ্যিক জাহাজে হামলা এবং বাহরাইন ও কুয়েতের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসনের মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে তারা সমঝোতা চুক্তির শর্ত মেনে চলতে পারেনি। পাশাপাশি উত্তেজনা প্রশমনের অঙ্গীকারও দীর্ঘমেয়াদে রক্ষা করতে সক্ষম হয়নি।

গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকে উল্লেখ ছিল, চুক্তির ৬০ দিনের মেয়াদকালে ইরান হরমুজ প্রণালিতে কোনো ধরনের অবরোধ সৃষ্টি করবে না এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা থেকে বিরত থাকবে।

বিজ্ঞাপন

এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

তবে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ওঠে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিরুদ্ধে। হামলার শিকার জাহাজগুলো ছিল মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী কাতারি জাহাজ এমটি আল আল-রেকাইয়াত, সৌদি আরবের এমটি ওয়াদিয়ান এবং লাইবেরিয়ার এমটি সাইপ্রাস প্রসপারিটি।

এর জেরে মঙ্গলবার ইরানের ৮০টি সামরিক স্থাপনা ও বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞাও পুনর্বহাল করে ওয়াশিংটন।

বিজ্ঞাপন

সেন্টকম জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে লক্ষ্য করেই এ হামলা পরিচালিত হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর পাল্টা প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট ৮৫টি স্থাপনায় হামলার দাবি করেছে আইআরজিসি।

এদিকে হামলা-পাল্টা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। তিনি ইরানের শাসকগোষ্ঠীকে নিয়েও কঠোর মন্তব্য করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ দাবি করেছেন, ইসলামাবাদ সমঝোতা চুক্তি ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের।

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD