Logo

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ জুন, ২০২৬, ১৯:২১
প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা
ছবি: সংগৃহীত

লটারি কেনার অভিজ্ঞতা ছিল না বললেই চলে। মাত্র এক মাস আগে অ্যাকাউন্ট খুলে প্রথমবারের মতো টিকিট কিনেছিলেন এক প্রবাসী। আর সেই প্রথম চেষ্টাতেই জিতে নিয়েছেন দেড় লাখ আমিরাতি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ টাকারও বেশি।

বিজ্ঞাপন

এই সৌভাগ্যবান ব্যক্তি ভারতীয় বংশোদ্ভূত লাভলি প্রীত সিং। পাঞ্জাবের বাসিন্দা তিনি বর্তমানে বাহরাইনে কর্মরত। সম্প্রতি অনুষ্ঠিত একটি জনপ্রিয় র্যাফেল ড্রতে বিজয়ীদের একজন হিসেবে নির্বাচিত হন তিনি।

প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাত, ভারত ও লেবাননের চারজন বিজয়ী যৌথভাবে ৫ লাখ ৯০ হাজার দিরহাম পুরস্কার পান। এর মধ্যে লাভলি প্রীত সিংয়ের বিজয়ী টিকিট নম্বর ছিল ১৩৫৭০৯।

বিজ্ঞাপন

জানা গেছে, গত মে মাসের শুরুতে ১০ জন বন্ধুর একটি দলের সঙ্গে অনলাইনে টিকিটটি কিনেছিলেন তিনি। পরে ড্র অনুষ্ঠানে অংশ নিতে আবুধাবি যান। সেখানে এক বন্ধুর সহায়তায় ফোনের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে যুক্ত হন।

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় লাভলি বলেন, প্রথমবার টিকিট কিনেই এমন সাফল্য আসবে, তা কখনো কল্পনাও করেননি। এই অর্জনে তিনি ভীষণ আনন্দিত।

তিনি জানান, পুরস্কারের অর্থ তাদের ১০ সদস্যের দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এ অর্থের একটি অংশ দলের সদস্যদের বিভিন্ন আর্থিক দায় ও ঋণ পরিশোধে কাজে লাগবে।

বিজ্ঞাপন

অন্যদেরও ভাগ্য পরীক্ষা করার আহ্বান জানিয়ে লাভলি বলেন, অনেক সময় মানুষ যখন সবচেয়ে কম আশা করে, তখনই সৌভাগ্য তার দরজায় কড়া নাড়ে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD