Logo

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ জুন, ২০২৬, ১৬:৫২
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ মঙ্গলবার (৯ জুন) তায়ের এলাকায় চালানো বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে হামলার সম্ভাবনার কথা জানিয়ে তায়ের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। তাদের দাবি ছিল, ওই এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালানো হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, হামলাটি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় সংঘটিত হয়েছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে গত রবিবার লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনার পর রাতেই ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এরপর দুই দেশের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে উভয় পক্ষ হামলা বন্ধে সম্মত হয়।

তবে যুদ্ধবিরতির আওতার বাইরে রাখা হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল। ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu জানিয়েছেন, ওই অঞ্চলে সামরিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান বা হিজবুল্লাহ কোনো ধরনের প্রতিক্রিয়া দেখালে তার জবাব দেওয়া হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেও দক্ষিণ লেবাননে সর্বশেষ হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে বৈরুতে হামলার পর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD