আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন কবে জানাল ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খামেনির স্মরণসভা আয়োজন কমিটি জানিয়েছে, মহররম মাসের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত এক বিবৃতিতে কমিটি জানায়, খামেনি এবং তার পরিবারের সদস্যদের স্মরণসভা, জানাজা ও দাফন অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনুষ্ঠানগুলো যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় গুরুত্বের সঙ্গে সম্পন্ন করা হবে।
বিবৃতিতে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সময়সূচি ও আয়োজনসংক্রান্ত যাচাইবিহীন তথ্যের বিষয়ে সতর্ক করা হয়েছে। কমিটির দাবি, এসব তথ্যের কোনো ভিত্তি নেই এবং এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়, ইমাম হুসাইনের শোকানুষ্ঠানের প্রতি খামেনির দীর্ঘদিনের অঙ্গীকারের বিষয়টি বিবেচনায় রেখে আশুরা শেষে, অর্থাৎ মহররমের প্রথম দশক পার হওয়ার পর জানাজা ও দাফনের আয়োজন করা হবে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শোকাহতদের অংশগ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন সংগঠন সমন্বয় করে কাজ করছে। চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনিসহ ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক নিহত হন বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।








