Logo

৬ দেশের দর্শনার্থীদের অন-অ্যারাইভাল ভিসা দেবে আরব আমিরাত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন, ২০২৬, ১৩:০৫
৬ দেশের দর্শনার্থীদের অন-অ্যারাইভাল ভিসা দেবে আরব আমিরাত
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত তাদের অন-অ্যারাইভাল ভিসা কর্মসূচির আওতায় নতুন করে আরও ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করেছে। নতুন তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, এখন থেকে এসব দেশের নাগরিক এবং তাদের পরিবারের সদস্যরা আমিরাতে পৌঁছেই অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবেন।

নতুন ব্যবস্থায় দুই ধরনের ভিসা চালু করা হয়েছে—১৪ দিনের এবং ৬০ দিনের। আবেদনকারীরা প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি ভিসার জন্য আবেদন করতে পারবেন। ১৪ দিনের ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১০০ দিরহাম (প্রায় ৩ হাজার ৩৪১ বাংলাদেশি টাকা) এবং ৬০ দিনের ভিসার জন্য ২৫০ দিরহাম (প্রায় ৮ হাজার ৩৫১ বাংলাদেশি টাকা)।

বিজ্ঞাপন

এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশসহ মোট ৩৫টি দেশের নাগরিকদের জন্য এই সুবিধা চালু ছিল। নতুন ছয়টি দেশ যুক্ত হওয়ায় সুবিধাপ্রাপ্ত দেশের সংখ্যা আরও বেড়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন অন্তর্ভুক্ত দেশগুলোর ভ্রমণকারীরা যাতে আমিরাতের সংস্কৃতি, পর্যটন, ব্যবসাবান্ধব পরিবেশ, গতিশীল অর্থনীতি এবং উন্নত অবকাঠামো সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করতে পারেন, সে লক্ষ্যেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: গালফ নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD