ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগযুদ্ধ নয়, অধিকার রক্ষা করবে ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপমানজনক বক্তব্যের জবাবে তেহরান একই ধরনের ভাষা ব্যবহার করবে না। তবে নিজেদের জাতীয় অধিকার রক্ষায় ইরান দৃঢ় অবস্থান বজায় রাখবে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ট্রাম্পের বক্তব্যের পাল্টা কটূক্তি করতে সরকারি কর্মকর্তাদের প্রতি যে আহ্বান জানানো হয়েছিল, তা নাকচ করে দিয়েছেন পেজেশকিয়ান।
এক বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের একটি স্কুলে শতাধিক শিশু নিহত হওয়ার ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, ‘যার হাত শিশুদের রক্তে রঞ্জিত, তার কাছ থেকে আমরা রাজনীতি শিখব না।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি অপমান ছাড়া নিজের বক্তব্য প্রকাশ করতে পারেন না, তার চিন্তাধারাই অপমানজনক। আমরা কারও ভাষা অনুসরণ করব না, তবে নিজেদের অধিকার দৃঢ়ভাবে রক্ষা করব।’
এর আগে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতিকে ‘শেষ’ বলে ঘোষণা করেন।
সেই সঙ্গে তিনি ইরানের নেতৃত্বকে ‘মিথ্যাবাদী’, ‘জঘন্য’, ‘হিংস্র’ এবং ‘অসুস্থ মানসিকতার’ বলে মন্তব্য করেন, যা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা








