মারা গেছেন ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জ্যেষ্ঠ সিনেটর এবং ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম রাজনৈতিক সহযোগী হিসেবে পরিচিত এই সিনেটরের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। রবিবার (১২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, রোববার ভোরে গ্রাহামের কার্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, শনিবার সন্ধ্যায় আকস্মিকভাবে অসুস্থ হয়ে তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে সবার প্রার্থনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে এ সময় পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হয়েছে।
লিন্ডসে গ্রাহাম ২০০২ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০২০ সালে টানা পুনর্নির্বাচিত হন। এর আগে ১৯৯৪ সালে দক্ষিণ ক্যারোলাইনার তৃতীয় কংগ্রেসনাল জেলা থেকে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি সিনেটের বাজেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বরাদ্দ, বিচার বিভাগীয় এবং পরিবেশ ও গণপূর্তবিষয়ক কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অন্যতম সমর্থক ছিলেন গ্রাহাম। দীর্ঘদিন ধরে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান ও সামরিক পদক্ষেপের পক্ষে মত দিয়ে আসছিলেন।
তার সরকারি ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ধারাবাহিকভাবে কঠোর নীতির সমর্থন করেছেন।
বিজ্ঞাপন
এ ছাড়া তিনি ইসরায়েলের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত ছিলেন এবং ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চলমান সামরিক অভিযানের পক্ষেও প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন।
রোববার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক শোকবার্তায় গ্রাহামকে দেশটির কঠিন সময়ে পাশে থাকা একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা জানায়।
২০১৬ সালে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়েও অংশ নিয়েছিলেন গ্রাহাম। তবে প্রাইমারি ভোট শুরুর আগেই তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। সে সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। পরবর্তীতে ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রে পরিণত হন।








