ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর করল সৌদি আরব

পর্যটন খাতকে আরও গতিশীল করতে ওমরাহ ভিসার মেয়াদ ৩৬৫ দিন বা এক বছর করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।
বিজ্ঞাপন
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। এতে বলা হয়েছে, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিবার সৌদিতে প্রবেশের আগে ভিসাধারীদের সরকারি অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি নির্ধারিত প্যাকেজ কিনতে হবে। তবে সেই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া সৌদিতে ভ্রমণের আগে একই প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্রও সংগ্রহ করতে হবে।
বিজ্ঞাপন
তবে হজ মৌসুমে এই ভিসা কার্যকর থাকবে না। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা সাময়িকভাবে স্থগিত থাকবে। এ সময়ে ভিসাধারীরা সৌদিতে প্রবেশের জন্য এটি ব্যবহার করতে পারবেন না।
সূত্র: গালফ নিউজ








