Logo

আসছে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখবেন যেভাবে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই, ২০২৬, ২০:০৭
আসছে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত

একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। ২০২৭ সালের ২ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি দেশটির বিস্তীর্ণ অঞ্চল থেকে প্রত্যক্ষ করা যাবে। এতে লাখো বাসিন্দা ও পর্যটক সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই দিন সৌদি আরবের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকা প্রায় ছয় মিনিটের জন্য সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে। এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস বিজ্ঞানী ও জ্যোতির্বিদদের জন্য সূর্যের করোনা নিয়ে গবেষণার একটি বিরল সুযোগ তৈরি করবে।

সৌদি আরবের মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, আভা শহরসহ কয়েকটি এলাকায় প্রায় ছয় মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যেতে পারে। অন্যদিকে জেদ্দা এবং পশ্চিম উপকূলের কিছু অঞ্চলে অন্ধকার স্থায়ী হতে পারে প্রায় পাঁচ মিনিট ৫০ সেকেন্ড।

সংস্থাটি বলছে, এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা সৌদি আরবকে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ও নথিভুক্ত করার জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত করবে। একই সময়ে প্রতিবেশী মিশরে সূর্যগ্রহণের স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেশটির অন্যান্য অঞ্চলেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও কোথাও সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ঢেকে যেতে পারে। তবে এর সময় ও দৃশ্যমানতার পরিধি অঞ্চলভেদে ভিন্ন হবে।

সৌদি মহাকাশ সংস্থা জনগণকে নিরাপদ উপায়ে সূর্যগ্রহণ পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, অনুমোদিত গ্রহণ চশমা বা বিশেষ ফিল্টারযুক্ত যন্ত্র ছাড়া খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়।

বিজ্ঞাপন

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, পূর্ণগ্রাসের পথ লোহিত সাগরের উপকূল থেকে শুরু হয়ে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ কয়েক ডজন শহর ও গভর্নরেট অতিক্রম করবে।

পূর্ণগ্রাসের সময় দিনের আলো গোধূলির মতো মনে হবে। একই সঙ্গে তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

সূত্র: গালফ নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD