Logo

মার্কিন হামলার পর বিদ্যুৎ সাশ্রয়ে ইরানের জরুরি আহ্বান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই, ২০২৬, ১৮:২৮
মার্কিন হামলার পর বিদ্যুৎ সাশ্রয়ে ইরানের জরুরি আহ্বান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ইরান। দেশটির দাবি, এবার প্রথমবারের মতো সামরিক স্থাপনার পাশাপাশি সেতু, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর ও রেলস্টেশনের মতো বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণাঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ইরানের জ্বালানি মন্ত্রণালয় জনগণকে প্রয়োজন ছাড়া বিদ্যুৎ ব্যবহার না করার আহ্বান জানিয়েছে।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা বর্তমানে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামোর প্রভাব মোকাবিলা করছে।

তবে বিদ্যুৎকেন্দ্র, সঞ্চালন লাইন নাকি অন্য কোনো স্থাপনায় হামলা হয়েছে— সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের বিদ্যুৎ, পানি ও জ্বালানি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হামলার পর স্থাপনাটিতে আগুন লাগলেও দমকল বাহিনী তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো মেরামত এবং বিদ্যুৎ গ্রিড স্বাভাবিক রাখতে কারিগরি দল কাজ করছে। একই সঙ্গে নাগরিক ও বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে ইরান দাবি করে, কুয়েতের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে তারা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমারস) প্ল্যাটফর্ম ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তেহরানের ভাষ্য, এসব স্থাপনায় মার্কিন বাহিনী ও ইসরায়েল-সমর্থিত যোদ্ধারা অবস্থান করছিল।

বিজ্ঞাপন

আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, তাদের পাল্টা হামলায় বিপুলসংখ্যক মার্কিন বিশেষ বাহিনীর সদস্য ও ‘বিপ্লববিরোধী’ নিহত হয়েছেন। একই সঙ্গে অভিযান অব্যাহত থাকার কথাও জানিয়েছে সংস্থাটি।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মার্কিন বাহিনীর হামলায় ইরানের অন্তত তিনটি সেতু, একটি রেলস্টেশন এবং একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, হামলায় আরও কয়েকটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এএফপির তথ্যমতে, আহভাজ, কেশম, বুশেহের, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই-লেঙ্গেহ, বন্দর-ই-খামির, বন্দর আব্বাস এবং হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতে বড় পরিসরে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD