Logo

২০ মিনিটে ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই, আকাশে ধোঁয়ার কুণ্ডলী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ আগস্ট, ২০২৬, ১৪:১১
২০ মিনিটে ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাত্র ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর রাতের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ঘটনাটি ভিডিও ধারণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

আমিরাতি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, বন্দরসংলগ্ন একটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তর গুদামে আগুনের সূত্রপাতের পর বিস্ফোরণগুলো ঘটে। স্যাটেলাইটভিত্তিক তাপীয় চিত্র বিশ্লেষণেও ওই এলাকায় আগুনের উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে বিস্ফোরণের পেছনে সামরিক হামলা নাকি শিল্পকারখানার দুর্ঘটনা—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে আমিরাত কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।

বিজ্ঞাপন

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে পার্শ্ববর্তী আল ফারজান এলাকার বাসিন্দারা বিস্ফোরণের বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থল জেবেল আলী এলাকায়, যা দুবাই শহরের কেন্দ্র থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম বন্দরের পাশে থাকা এই এলাকা সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর একটি।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD