Logo

ইসরায়েলের সঙ্গে আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন তথ্য ফাঁস

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ আগস্ট, ২০২৬, ১৪:৫২
ইসরায়েলের সঙ্গে আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন তথ্য ফাঁস
ছবি: সংগৃহীত

২০২০ সালে আব্রাহাম চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সম্প্রতি ফাঁস হওয়া কিছু গোপন নথিতে দুই দেশের মধ্যে বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে আলোচনার তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

ফাঁস হওয়া নথি অনুযায়ী, হুতিদের ড্রোন হামলার আশঙ্কায় ইসরায়েলের বৃহৎ প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস সংযুক্ত আরব আমিরাতকে শত কোটি ডলারের ড্রোন ও নজরদারি সরঞ্জাম সরবরাহের প্রস্তাব দিয়েছিল।

নথিগুলোতে দেখা যায়, ২০২২ সালের ১৭ জানুয়ারি আবুধাবিতে হুতিদের হামলায় তিনজন নিহত হওয়ার পর আমিরাতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। এর পরপরই এলবিটের কাছে জরুরি ভিত্তিতে সামরিক সরঞ্জাম সরবরাহের অনুরোধ পাঠানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ১৮ কোটি ডলারে ছয়টি হার্মিস ৯০০ ড্রোন ও গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। পরে আমিরাত ৪৫টি ড্রোনসহ মোট ১৫টি ব্যবস্থা কেনার বিষয়ে আগ্রহ দেখায়। ওই প্যাকেজের আনুমানিক মূল্য ধরা হয় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

নথিতে আরও জানা যায়, সংকেত গোয়েন্দা তথ্য সংগ্রহ, সাইবার যুদ্ধ এবং ইলেকট্রনিক নজরদারির সক্ষমতা থাকা চারটি বিশেষ বিমান কেনার বিষয়েও আগ্রহ দেখিয়েছিল আমিরাত। পাশাপাশি ‘জাসমিন ৩’ নামে একটি গোপন প্রকল্পের কথাও উল্লেখ রয়েছে। প্রকল্পটির আওতায় তিন মাসের মধ্যে ৬ হাজার উপাদান তৈরির পরিকল্পনা ছিল, যেগুলো ড্রোন বা গাইডেড বোমায় ব্যবহারের জন্য তৈরি হতে পারে।

এলবিট সিস্টেমস ২০২৩ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে উন্মোচনের আগেই আমিরাতকে হার্মিস ৬৫০ ড্রোন দেওয়ার প্রস্তাব করেছিল বলেও নথিতে উল্লেখ রয়েছে। পাশাপাশি কিছু সরঞ্জাম ও উপাদান আমিরাতের নিজস্ব কারখানায় উৎপাদনের সুযোগ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছিল।

বিজ্ঞাপন

গোপন তথ্য ফাঁসের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতার বিষয়টিও সামনে এসেছে। নথি অনুযায়ী, এলবিটের প্রধান নির্বাহী বেজালেল মাচলিসসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরাপদ যোগাযোগব্যবস্থার পরিবর্তে ব্যক্তিগত জিমেইল ব্যবহার করে এসব তথ্য আদান-প্রদান করেছিলেন। পরে ইরানি গোয়েন্দাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠী ওই ই-মেইল অ্যাকাউন্ট থেকে তথ্য হাতিয়ে নিয়ে অনলাইনে প্রকাশ করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে সাম্প্রতিক সময়ে সৌদি আরব ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিলেও সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল গোপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেহরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে এলবিট সিস্টেমস আমিরাতের জ্বালানিবাহী বিমানের জন্য ৫ কোটি ডলারের একটি চুক্তি করেছিল। এছাড়া গত নভেম্বরে নাম প্রকাশ না করা এক আন্তর্জাতিক গ্রাহকের সঙ্গে প্রতিষ্ঠানটির ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের চুক্তির গ্রাহকও সংযুক্ত আরব আমিরাত বলে দাবি করা হয়েছে।

সূত্র: দ্য নিউ আরব

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD